Header Premium (728×90)

সৌদি-তুরস্কের পর এবার কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তি সইয়ের উদ্দেশ্যে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল সাবাহ ইসলামাবাদ সফর করেন। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের সঙ্গে তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেন। কুয়েতের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, “এ চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রতিরক্ষা ও সামরিক খাতে দু’দেশের সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা।”

পাকিস্তান ও কুয়েত—উভয় দেশই সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে উপর্যুপরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের এসব হামলায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কুয়েত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। অন্যদিকে, এই সংঘাতের শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে ইসলামাবাদ।

এর আগে, গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একটি ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোটে যোগ দেয় পাকিস্তান। সৌদি আরবের পবিত্র মক্কায় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এটি ‘মক্কা জোট’ বা ‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিতি পায়। এই জোটের মূল শক্তি হিসেবে কাজ করছে সৌদি আরবের বিপুল অর্থায়ন, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের পরমাণু অস্ত্র ও দক্ষ সামরিক জনবল। মক্কা জোটে অন্তর্ভুক্ত হওয়ার দুই সপ্তাহের মাথায় কুয়েতের সঙ্গে এই নতুন প্রতিরক্ষা চুক্তি সই করল পাকিস্তান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…

6 minutes ago

খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…

19 minutes ago

পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…

24 minutes ago

প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা

নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাটিগণিতে দক্ষতা বাড়াতে এআইযুক্ত শিখন-প্রযুক্তি কার্যকর ভূমিকা…

29 minutes ago

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রী সাচিং প্রু পার্বত্য…

35 minutes ago

কলাপাড়ায় বাবার পাশে ঘুমানো ১০ মাস বয়সি শিশু নিখোঁজ

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা রাইয়ান নামে ১০ মাস বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে।…

44 minutes ago

This website uses cookies.