পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা রাইয়ান নামের ১০ মাস বয়সি এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা রাসেল খান ও মা রুমানা বেগমের দাবি, ঘরের ভেতর থেকে হঠাৎ করেই তাদের সন্তান উধাও হয়ে যায়।
ঘটনার বিবরণ দিয়ে রাসেল খান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমাচ্ছিলেন। আধা ঘণ্টা পর তার স্ত্রী রুমানা বেগম ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে তাকে ডাক দেন। এ সময় রুমানা বেগম ঘরের বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। তিনি জানান, ঘরের সামনে লেপার কাজ করার সময় একটি কুকুর জোরে ডাকাডাকি করলে ছেলে ভয় পাবে ভেবে তিনি দ্রুত ঘরে যান, কিন্তু সেখানে গিয়ে সন্তানকে আর পাননি।
নিখোঁজের খবর পাওয়ার পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বাড়ির পুকুরসহ আশেপাশের বিভিন্ন স্থানে শিশুটিকে খোঁজাখুঁজি করেন। এমনকি পুকুরের পানি সেচেও শিশুটির সন্ধান মেলেনি। এলাকায় মাইকিং করেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, এমন ঘটনা তারা আগে কখনো শোনেননি এবং তারা দ্রুত শিশুটির উদ্ধার দাবি করেছেন।
প্রতিবেশী ওসমান গণি বলেন, এমন ঘটনা জীবনে শুনিনি। শিশুটি নিখোঁজের খবর পেয়ে এলাকার শত শত মানুষ ছুটে এসেছেন। আমরা সবাই আতঙ্কিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিশুটিকে ফিরে পেতে চাই। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানাই।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি কীভাবে নিখোঁজ হলো তা নিয়ে রহস্য থাকায় বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৪: ১১আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৪: ৪০
রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে…
সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া…
ভোলার লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় এক নির্বাচনি সমাবেশে সামরিক অভিযানের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি…
This website uses cookies.