Header Premium (728×90)

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা সরকারের

ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে থাকা অস্ত্র পর্যায়ক্রমে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক জোটের নির্ধারিত মিশন শেষ হওয়ার পরপরই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল–আরাজি বিষয়টি নিশ্চিত করেছেন।

আল–আরাজি এই পদক্ষেপকে একটি ‘কৌশলগত ইরাকি সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংঘাতের পথ অবলম্বন করা হবে না; বরং সংলাপের মাধ্যমে বিষয়টি সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) বিভিন্ন ব্রিগেডের সম্পর্ক ছিন্ন করার বিষয়ে সরকার বর্তমানে কাজ করছে এবং চলমান সংলাপ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর এই অস্ত্র রাষ্ট্রের শক্তিতে রূপান্তরিত হবে এবং কোনো অবস্থাতেই বাইরের কোনো পক্ষের কাছে এগুলো হস্তান্তর করা হবে না। যুদ্ধ ও শান্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একক অধিকার যে রাষ্ট্রের—এ বিষয়ে ইরাকের সব রাজনৈতিক শক্তি একমত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, সংঘাতের পথ বেছে নেওয়া তাদের কাছে ‘লাল রেখা’, তবে পিএমএফ যোদ্ধাদের অধিকার রক্ষার নিশ্চয়তা দেবে বাগদাদ।

এদিকে, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কিছু সশস্ত্র গোষ্ঠী এই উদ্যোগের বিরোধিতা করছে। এর মধ্যে কাতাইব হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো তাদের অস্ত্র ত্যাগের শর্ত হিসেবে ইরাক থেকে মার্কিনসহ বিদেশি সেনা প্রত্যাহার, উত্তর ইরাক থেকে তুরস্কের সেনা সরিয়ে নেওয়া এবং কুর্দি বাহিনী পেশমার্গাকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে।

আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ের সময় থেকে ইরাকে শক্তিশালী সামরিক অবস্থানে থাকা ইরানপন্থী এই গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক জোটের বিদায়ের দাবি জানিয়ে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক জোটের মিশন শেষ হওয়ার পর সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসার এই উদ্যোগ ইরাকের নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে সংঘাত এড়িয়ে এই প্রক্রিয়া কীভাবে সফলভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম

২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুযায়ী, ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। সূচকে বাংলাদেশের…

36 minutes ago

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের লাভজনক স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার পদক্ষেপকে আত্মঘাতী…

54 minutes ago

পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান…

55 minutes ago

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল

বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের পরিবর্তে এখন…

1 hour ago

প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…

2 hours ago

সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…

2 hours ago

This website uses cookies.