চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন।
জুলাই মাসে টাইফুন মায়সাকের প্রভাবে দক্ষিণ চীনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়। সে সময় ভয়াবহ এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গুয়াংসি অঞ্চল। শুরুতে রাষ্ট্রীয় গণমাধ্যমে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের মোট সংখ্যা বেড়ে ১৫৯ জনে পৌঁছেছে। ছয় সপ্তাহ পার হওয়ার পর মৃতের এই নতুন সংখ্যা প্রকাশের বিষয়ে সিসিটিভি কোনো ব্যাখ্যা দেয়নি।
সিসিটিভি আরও জানায়, গুয়াংসির নাননিং ও গুইগাং শহরে টাইফুন মায়সাকের পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের তথ্যানুযায়ী, এই দুই শহরে দুর্যোগের কারণে ১৬ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে এই এলাকাগুলো দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের পর্যায়ে পুরোপুরি প্রবেশ করেছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…
আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতে বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি সংবলিত দেয়াল থাকলেও তা এখন সারি সারি…
জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘কমিউনিকেশন…
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
This website uses cookies.