সৌদি আরবে হজ ও ওমরাহ পালনে গিয়ে ভিক্ষাবৃত্তি, অননুমোদিতভাবে অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য দেশটির নাগরিকদের কঠোর সতর্কতা জারি করেছে পাকিস্তান। রোববার (১৬ আগস্ট) সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাস এই নির্দেশনা প্রদান করে। দূতাবাস জানিয়েছে, এসব কর্মকাণ্ডে জড়িত হলে গ্রেফতার, আটক এবং সৌদি আরব থেকে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।
সতর্কবার্তার অংশ হিসেবে দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ওমরাহযাত্রী ও কর্মীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি কর্তৃপক্ষের একজনকে গ্রেফতারের দৃশ্য দেখানো হয়েছে।
মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোতে ভিক্ষাবৃত্তি এবং অননুমোদিতভাবে অর্থ সংগ্রহের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে বলে দূতাবাস উল্লেখ করেছে। নাগরিকদের যেকোনো আর্থিক সহায়তার প্রয়োজন হলে তা অবশ্যই বৈধ পদ্ধতিতে সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান না করা এবং ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কর্মকাণ্ডের বাইরে কোনো কাজে যুক্ত না হওয়ার জন্যও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়ানোর ঘটনা নতুন নয়। এর আগেও পাকিস্তান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, এমনকি ওমরায় যাওয়ার আগে ভিক্ষাবৃত্তিতে জড়াবেন না—এমন মুচলেকাও নেওয়া হয়েছিল। তবুও কিছু নাগরিকের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। সৌদি কর্তৃপক্ষের বিভিন্ন প্রতিবেদনে গ্রেফতারকৃতদের একটি বড় অংশ পাকিস্তানি নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এ নিয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পাকিস্তান সরকারকে একাধিকবার সতর্ক করেছে।
পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি নিয়ে সংবাদ প্রকাশের একদিন পরই প্রকল্প পরিচালক পদে নিয়োগ দিয়েছে…
খ্রিষ্টীয় চতুর্থ শতকে চীনের চাংআনে হুয়াই গাছের নিচে গড়ে ওঠা বইয়ের বাজারের ঐতিহাসিক প্রেক্ষাপট ও…
দলবদলের বাজার বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে নতুন গুঞ্জন শুরু হয়েছে। অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ…
অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই…
হিমালয়ের পাদদেশে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা ৩৫৯ ছাড়িয়েছে। তবে…
‘স্কুইড গেম’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরিয়ার নির্মাতা হোয়াং দং-হিউক আবারও বড় পর্দার সিনেমা…
This website uses cookies.