Header Premium (728×90)

২০২৫ সালেও ত্রাণকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী এলাকা গাজা

২০২৫ সালেও ত্রাণ ও মানবিক সহায়তাকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী স্থান ছিল ফিলিস্তিনের গাজা উপত্যকা। টানা তৃতীয় বছরের মতো এই তালিকার শীর্ষে অবস্থান করছে গাজা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর গাজায় ১৮৬ জন মানবিক সহায়তাকর্মী প্রাণ হারিয়েছেন। গাজার পর ত্রাণকর্মীদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী দেশ ছিল সুদান, যেখানে চলমান সংঘাতের মধ্যে একই সময়ে ৭১ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন।

জাতিসংঘ এবং এইড ওয়ার্কার সিকিউরিটি ডাটাবেসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মানবিক সহায়তাকর্মীদের হতাহত ও অপহরণের সম্মিলিত সংখ্যা আগের বছরের তুলনায় বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৮৩৩ জন, যা ২০২৫ সালে ৯০৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত বছর বিশ্বজুড়ে ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন, যেখানে ২০২৪ সালে নিহতের সংখ্যা ছিল ৩৮৭ জন।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় সস্তা ও সহজলভ্য সশস্ত্র ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার ত্রাণকর্মীদের ওপর হামলার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, ২০২৬ সালের শুরু থেকেও এই হামলা ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৮২ জন ত্রাণকর্মী নিহত, ৯৭ জন আহত এবং ৩৯ জন অপহৃত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালেই বিশ্বব্যাপী অন্তত ৩২৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। গত তিন বছরে বিশ্বজুড়ে নিহত ত্রাণকর্মীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গাজা ও পশ্চিম তীরেই এই সময়ের মধ্যে ৫৬০ জনের বেশি ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মানবিক সহায়তাকর্মীদের ওপর এই মাত্রার সহিংসতাকে ‘ভয়াবহ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলা এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বাজেট সংকটে ইসরাইলি সেনাবাহিনী, ব্যাহত হচ্ছে সামরিক প্রস্তুতি

বাজেট সংকটের কারণে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন চিফ অব স্টাফ…

12 minutes ago

যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে তেলেগু পরিচালক পবন সাদিনেনি গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলা ও শারীরিক নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্র নির্মাতা পবন সাদিনেনিকে…

26 minutes ago

মক্কায় গিয়ে তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

পবিত্র মক্কায় আধ্যাত্মিক সফরে গিয়ে নিজের দেশের তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিলেন আলোচিত অভিনেত্রী…

41 minutes ago

চীন-নেপাল সীমান্তে নতুন হ্রদ, তীর ভেঙে বন্যার বড় শঙ্কা

চীন-নেপাল সীমান্তে নতুন একটি হ্রদ তৈরি হওয়ায় তীর ভেঙে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বতের গিরং…

46 minutes ago

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে জামায়াত আমিরের কড়া প্রতিবাদ

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। বিরোধীদলীয় নেতা ডা.…

55 minutes ago

পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

আংশিক সংস্কারের অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের…

1 hour ago

This website uses cookies.