Header Premium (728×90)

তারেক রহমানের ভারত সফর নিয়ে বীণা সিক্রির তীব্র সমালোচনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জুড়ে দেওয়া নিয়ে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক এই হাইকমিশনার বিষয়টিকে ‘খুবই অশিষ্ট’ ও ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন। বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে ‘মোটেও গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।

বীণা সিক্রি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত করতে দুই দেশের সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এই সফরের সঙ্গে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা খুবই বিস্ময়কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে যে প্রেসনোট বা ফেসবুকে পোস্ট দিয়েছে, তা অত্যন্ত অশিষ্ট ও ঔদ্ধত্যপূর্ণ। তিনি বলেন, এমন এক পরিস্থিতি সৃষ্টি হওয়া মোটেও গ্রহণযোগ্য নয় এবং তিনি জানেন না যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের মধ্যে সুনির্দিষ্ট কোনো গেম খেলছে কি না।

সাবেক এই কূটনীতিক জোর দিয়ে বলেন, এ ধরনের মন্তব্য থেকে এটিই স্পষ্ট হয় যে তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ সরকারের মধ্যে যথেষ্ট আন্তরিকতা বা গুরুত্বের অভাব রয়েছে। তিনি উল্লেখ করেন, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অত্যন্ত আন্তরিকভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানান। এরপর ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও তাকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানানো হয়। কিন্তু দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

বীণা সিক্রি আরও বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া, যা সম্পন্ন হতে বছরের পর বছর লেগে যায়। লন্ডনসহ বিভিন্ন জায়গায় প্রত্যর্পণের অনুরোধের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দুই-তিন বছর ভারতে আসতে চান না? এই দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতির জন্য এখন খুবই সীমিত সময় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন সময়ে এ ধরনের কৌশল সামনে আনা হাস্যকর।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করার পর বীণা সিক্রির এই মন্তব্য সামনে এলো। ২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে সক্রিয় যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। ঢাকা আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত শেখ হাসিনার প্রত্যর্পণের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরেরও আহ্বান জানানো হয়েছে। তবে ভারত এই ইস্যুতে দূরত্ব বজায় রেখেছে। সম্প্রতি নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে উপস্থিতির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই অনুষ্ঠানটি একটি বেসরকারি মিডিয়া আয়োজন করেছিল এবং সেখানে প্রকাশিত দৃষ্টিভঙ্গি নয়াদিল্লি অনুমোদন করে না।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। গত ৫ই আগস্ট নয়া দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিতির প্রেক্ষিতে সম্প্রতি কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়েছে। তার প্রেক্ষিতে চলমান আলোচনার মধ্যে ঢাকা জানিয়েছে কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। ঢাকা আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের প্র

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

6 minutes ago

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

22 minutes ago

নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…

25 minutes ago

প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…

44 minutes ago

মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…

47 minutes ago

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

1 hour ago

This website uses cookies.