যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়তা প্রদানকারী শিপিং কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম নুরনিউজ।
ওই কর্মকর্তা জানান, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সহায়তা করা বাণিজ্যিক ও সামুদ্রিক নেটওয়ার্কগুলোর ওপর নিবিড় নজরদারি চালাচ্ছে। যেসব কোম্পানি, জাহাজের মালিক বা সেবাদাতা প্রতিষ্ঠান জেনেশুনে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতায় লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে আইনি, অর্থনৈতিক এবং পাল্টা নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন সেনাদের জন্য জ্বালানি, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও খাবারসহ প্রয়োজনীয় পণ্য পরিবহণকে তেহরান সাধারণ বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে দেখবে না। বরং এ ধরনের কার্যক্রমকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সরাসরি সহায়তা হিসেবে গণ্য করা হবে।
ইরানের নজরদারিতে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মারস্ক, স্কাইলার লাইন নেভিগেশন, ক্রাউলি গভর্নমেন্ট সার্ভিসেস, ওভারসিজ শিপহোল্ডিং গ্রুপ, সিবাল্ক ট্যাংকার্স এবং প্যাট্রিয়ট কনট্রাক্ট সার্ভিসেস-এর নাম উল্লেখ করা হয়েছে।
ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, সামরিক অভিযানের প্রকৃতি জেনেও যারা ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাণিজ্যিক ও সরবরাহ অবকাঠামো দিয়ে সহায়তা করবে, তাদের ভূমিকা কোনোভাবেই তেহরানের নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…
This website uses cookies.