সাশ্রয়ী খরচে বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণের জন্য বাংলাদেশি রোগীদের মালয়েশিয়াকে গন্তব্য হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে ‘মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল’ (MHTC) তাদের বিশেষ ‘U-Turn’ ক্যাম্পেইন শুরু করেছে।
গেল সোমবার (১৭ আগস্ট ২০২৬) ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে এক দ্বিপক্ষীয় সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এস সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে বৈঠকে মিলিত হয় MHTC-এর একটি প্রতিনিধি দল। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার মো. শুহাদা ওথম্যান।
বৈঠকে MHTC জানায় যে, উন্নত প্রযুক্তিসম্পন্ন হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলক সাশ্রয়ী খরচের কারণে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতে বাংলাদেশি রোগীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে বিগত বছরের তুলনায় এই খাত থেকে মালয়েশিয়ার রাজস্ব ২২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আগামী ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলটি বিভিন্ন স্থানীয় হাসপাতাল, রেফারেল এজেন্সি এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগ জোরদারে কাজ করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দুই দেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতা প্রসারে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত…
শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও…
দেশের মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হওয়ায় এখন রপ্তানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন মৎস্য ও…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স…
রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে আখ্যায়িত করে মিয়ানমার যে বিবৃতি দিয়েছে, তার সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে…
বর্তমানে ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ…
This website uses cookies.