বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে সৌদি আরবের তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ২০২৬ সালের ‘একাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ বা সাংহাই র্যাঙ্কিংয়ে তাইফ বিশ্ববিদ্যালয়, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জাজান বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছে তাইফ বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালে ৬২৭তম অবস্থানে থাকা এই প্রতিষ্ঠানটি এবার ২১৯ ধাপ এগিয়ে ৪০৮তম স্থানে উঠে এসেছে। এর ফলে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় তারা ষষ্ঠ থেকে চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে।
রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ও তাদের অবস্থানে উন্নতি ঘটিয়েছে। গত বছর ৯০১-১০০০ স্তরে থাকা এই বিশ্ববিদ্যালয়টি এবার ৬০১-৭০০ স্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। এছাড়া জাজান বিশ্ববিদ্যালয় টানা তৃতীয়বারের মতো বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯০১-১০০০ স্তরে রয়েছে এবং সৌদি আরবের শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে।
সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, গবেষণার মানোন্নয়ন, গবেষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান, গবেষণা খাতে অর্থায়ন বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি জোরদার করার কারণেই এই সাফল্য এসেছে। সংশ্লিষ্টদের মতে, সৌদি আরবের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন সরকারি উদ্যোগের সুফল এখন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হচ্ছে।
উল্লেখ্য, প্রতি বছর সাংহাই র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। শিক্ষার মান, শিক্ষক ও গবেষকদের কর্মদক্ষতা, গবেষণার ফলাফল এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়।
কুমিল্লার লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এক্সকাভেটরবাহী লরি রেলগেটের পাশের একটি হোটেলে ঢুকে পড়েছে। এতে রেলপথে…
বাগেরহাটের সামগ্রিক অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্যে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড…
পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার স্বপ্ন ছিল মেধাবী তরুণ শামীম রানার। কিন্তু হঠাৎ এক…
সাতক্ষীরার শ্যামনগরের ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার দেশের প্রথম ফোল্ডিং হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু…
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তার অনুপস্থিতিতে সেবা নিতে আসা মানুষ…
জাতীয় মাছ ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের স্বার্থে মা ইলিশ রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে…
This website uses cookies.