হরমুজ প্রণালি পুনরায় চালুর মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে এমন একটি সমাধানের অপেক্ষায় আছেন, যার মাধ্যমে সংঘাত থেকে বেরিয়ে এসে সেটিকে নিজের ‘বিজয়’ হিসেবে দাবি করা যায়।
তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক মোস্তফা খোশচেশমের মতে, ট্রাম্প পরাজয়ের গ্লানি নিতে প্রস্তুত নন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, বাস্তব পরিস্থিতি যাই হোক না কেন, ট্রাম্প নিজেকে পরাজিত হিসেবে উপস্থাপন করতে চাইবেন না। অধ্যাপক খোশচেশমের দাবি, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো ইরানের নির্ধারিত করিডোর ব্যবহার করছে, যা দীর্ঘ সময় ধরে চলা ট্রাম্পের প্রচেষ্টার ব্যর্থতাকে স্পষ্ট করে দেয়।
এই ইরানি অধ্যাপকের মতে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে বর্তমানে ন্যূনতম সক্ষমতায় পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে, যা একটি বড় সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। তার ধারণা, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ওয়াশিংটন ইরানের সামরিক বা পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিতে পারে।
উল্লেখ্য যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হামলার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তবে এর আগেও ট্রাম্প ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা নিয়ে বেশ কয়েকবার কঠোর অবস্থানের কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন। অধ্যাপক খোশচেশমের এই বিশ্লেষণকে তাই একটি বিশেষজ্ঞ মূল্যায়ন হিসেবেই দেখা হচ্ছে।
রাজধানীর যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের শহীদ ফারুক রোড এবং পার্কের আশপাশের এলাকাকে অবৈধ স্থাপনা ও…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিয়ের আর মাত্র ১৪ দিন বাকি ছিল। ১৬ অক্টোবর একই দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা…
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরী মাহিমার মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতাল কর্মীদের…
ঢাকার মিরপুরে এক শিশুকে বেল্ট দিয়ে নির্দয়ভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত…
বাংলাদেশে আগামী ২০৫০ সালের মধ্যে প্রবীণ জনসংখ্যা ৫ কোটিতে পৌঁছানোর প্রক্ষেপণের মধ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস…
This website uses cookies.