Header Premium (728×90)

পারস্য উপসাগরের পরিবেশগত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি ইরানের

পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় গত কয়েক দশক ধরে চলা পরিবেশগত দূষণের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে দেশটির অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল থেকে যেসব পক্ষ লাভবান হয়, পারস্য উপসাগর ও ওমান সাগরের পরিবেশগত ক্ষয়ক্ষতি পূরণে তাদের আইনি ও নৈতিক উভয় ধরনের দায়বদ্ধতা রয়েছে।

বুধবার হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি সৈকতে ঘন কালো তেলের স্তর ভেসে আসতে দেখা যায়। সিএনএনের ভূ-অবস্থান যাচাই করা ভিডিওতে ওই তেল ছড়িয়ে পড়ার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। ইসমাইল বাঘাই জানান, এটি দূষণের দৃশ্যমান একটিমাত্র উদাহরণ মাত্র। গত কয়েক দশকে পারস্য উপসাগর ও ওমান সাগরের পানি এবং এ অঞ্চলের সামুদ্রিক প্রতিবেশ ব্যাপক ও দীর্ঘস্থায়ী দূষণের শিকার হয়েছে, যার ফলে ইরানের উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাঘাই প্রশ্ন তোলেন, এই বিশাল ক্ষয়ক্ষতির জন্য শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দেবে কে? তিনি এ অঞ্চলের সস্তা জ্বালানি ব্যবহারকারী দেশ, জাহাজ চলাচলের বীমা কোম্পানি এবং সেই আগ্রাসী দেশ ও তাদের মিত্রদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যারা পারস্য উপসাগর ও ওমান সাগরকে সামরিক অভিযান এবং ধ্বংসাত্মক অস্ত্রের পরীক্ষার ক্ষেত্রে পরিণত করেছে।

এদিকে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের রাস মাদরাকাহ এলাকার কয়েকটি সৈকতে পৌঁছেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী নাসরিন, চার দিনেও মেলেনি সন্ধান

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসএ (বিএম শাখা) পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন নাসরিন নাহার। গত ৯ আগস্ট…

3 minutes ago

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রচার, থানায় এজাহার

গাইবান্ধায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও দোকান তছনছ করার পর মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে থানায়…

4 minutes ago

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা…

5 minutes ago

রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন বিএনপির দলীয় পদ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই…

7 minutes ago

সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর পেট ও হাতে ছুরিকাঘাতের পর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে…

24 minutes ago

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় রেজাউল আলম নামের এক মোটরসাইকেল আরোহী…

24 minutes ago

This website uses cookies.