Header Premium (728×90)

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসের সালাডো গ্রামের দক্ষিণে একটি মাঠে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। ধ্বংসাবশেষ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি পার্শ্ববর্তী ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল, যা মার্কিন সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি হিসেবে পরিচিত। বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পান। তিনি উল্লেখ করেন যে, আগুনটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।

প্রথম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন জানিয়েছেন, তাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো ঘটনাস্থল সুরক্ষিত রাখা এবং প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করা। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে এবং জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি হলো একটি দুই-ইঞ্জিন ও চার-ব্লেডযুক্ত বহুমুখী আক্রমণকারী হেলিকপ্টার। এটি সশস্ত্র পর্যবেক্ষণ, সম্মুখ যুদ্ধ, ভ্রাম্যমাণ হামলা এবং উল্লম্ব কৌশলগত অভিযান পরিচালনায় সক্ষম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

6 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

6 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

7 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

7 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

7 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

7 hours ago

This website uses cookies.