Header Premium (728×90)

ট্রাম্পকে হত্যার ছক ইসরাইলের সাজানো নাটক বলে সন্দেহ তুরস্কের

গত মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি ছক ইরান কষেছিল বলে ইসরাইলি গোয়েন্দারা যে দাবি করেছিলেন, তা পুরোপুরি ভুয়া বলে সন্দেহ করছে তুরস্ক। ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইরানের একটি গোপন দল আঙ্কারা বিমানবন্দরে ট্রাম্পের বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। এই সতর্কবার্তার পর মার্কিন সিক্রেট সার্ভিস তড়িঘড়ি করে ট্রাম্পের বিমান ও যাত্রাপথ পরিবর্তন করে এবং তাকে কড়া নিরাপত্তায় সরিয়ে নেয়।

তবে তুরস্কের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, এটি ছিল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের একটি সাজানো নাটক। আঙ্কারার দাবি, এই কাল্পনিক হামলার প্রধান উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর লক্ষ্যে ট্রাম্পের চলমান চুক্তির আলোচনা যেকোনো মূল্যে বানচাল করা। পাশাপাশি, তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ করা এবং তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়া আটকে দেওয়ার লক্ষ্য ছিল তাদের।

তুরস্ক আরও জানিয়েছে, ন্যাটো সম্মেলনের মতো কঠোর নিরাপত্তার মধ্যে তুরস্কে এ ধরনের বড় হামলা চালানোর মতো কোনো বাস্তব সুযোগ বা সাহস ইরানের নেই। আঙ্কারার একটি সূত্রের মতে, যে হামলার কোনো অস্তিত্বই ছিল না বা কোনো পরিকল্পনাই ছিল না, মূলত সেই কাল্পনিক ঘটনার হিরো সাজতেই ইসরাইল এই মিথ্যা প্রতিবেদন দিয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

চূড়ান্ত হলো ২০২৬ ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি

২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্বাচিত জুরিদের ভোটে চূড়ান্ত হয়েছে এবারের…

4 minutes ago

নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ

নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে বিসিকের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩টি প্রতিষ্ঠান ৬৩৯টি চাকরির সুযোগ…

19 minutes ago

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প…

24 minutes ago

দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক খাত থেকে সরকার ১৬ হাজার ৬০১ কোটি টাকা…

25 minutes ago

শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী তানজিন তিশা।…

34 minutes ago

ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য মুখ্য…

35 minutes ago

This website uses cookies.