টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন নটরাজন চন্দ্রশেখরণ। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর এই পদে দায়িত্ব বাড়াতে চান না বলে জানিয়েছেন। গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগেই তিনি পরিচালনা পর্ষদকে এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াটি যেন মসৃণ হয়, সেজন্য দ্রুত নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য পর্ষদকে অনুরোধ করেছেন তিনি।
দীর্ঘ চার দশক ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন চন্দ্রশেখরণ। এর মধ্যে গত এক দশক ধরে তিনি টাটা সন্সের শীর্ষ নেতৃত্ব দিয়ে আসছেন। তবে সম্প্রতি শেয়ারহোল্ডারদের অসন্তোষ এবং টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতবিরোধ তৈরি হয়। মূলত এই দ্বন্দ্বই তার পদত্যাগের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। নোয়েল টাটা তার মেয়াদ বাড়ানোর বিষয়ে সমর্থন দেননি এবং এ নিয়ে কোনো সর্বসম্মত সিদ্ধান্ত না হওয়ায় চন্দ্রশেখরণ নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
টাটা সন্স ও টাটা ট্রাস্টের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব, বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত এবং শাপুরজি পালোনজি গ্রুপের শেয়ার বিক্রির প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। অথচ চন্দ্রশেখরণের নেতৃত্বেই এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা এবং টিসিএসের (টাটা কনসালটেন্সি সার্ভিসেস) সংকট কাটিয়ে উঠেছিল গ্রুপটি। এদিকে, চন্দ্রশেখরণের আকস্মিক পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর শেয়ার বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। টিসিএস, টাটা স্টিল ও টাটা পাওয়ারের মতো টাটা গ্রুপের প্রধান প্রধান কোম্পানির শেয়ারের দামে বড় পতন দেখা দিয়েছে।
৪০ বছর ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত থাকা চন্দ্রশেখরণ দীর্ঘ এক দশক ধরে টাটা সন্সের নেতৃত্ব দেন।
যুক্তরাষ্ট্রে সামাজিক মাধ্যম এক্সে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য বা হেট…
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা ফারুক হোসেনকে…
আওয়ামী লীগকে রাজপথে সংঘাতের মাধ্যমে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির…
দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিসেবা সহজতর করার লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন…
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ প্রকল্পে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়া মাহমুদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-কুমিরা অংশে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বার আউলিয়া হাইওয়ে থানা। বর্তমানে…
This website uses cookies.