আওয়ামী লীগকে রাজপথে সংঘাতের মাধ্যমে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে তিনি নাশকতার মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি ও গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় স্পষ্ট করে বলেন, ‘আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তার মানে এই নয় যে, আমরা তাদের সঙ্গে মুখোমুখি মারামারি করতে যাব।’
তিনি আরও উল্লেখ করেন, ‘জিয়াউর রহমানের যে লক্ষ্য—বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব—আজকে তা পুনঃপ্রতিষ্ঠার সূচনা করতে পেরেছি।’
৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের পতনের মধ্য দিয়ে আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। হয়তো কেউ কেউ বলবেন, তিনি স্বেচ্ছায় গেছেন। কিন্তু এত দিন তো স্বেচ্ছায় যাননি। আন্দোলনের মুখে এবং জনগণের স্রোতের মুখেই তাকে চলে যেতে হয়েছে।’
গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেন যে, আওয়ামী লীগের অনেকে চলে গেলেও তাদের ‘চরিত্র ধারণকারী’ কিছু লোক এখনো দেশে রয়েছে। তিনি বলেন, ‘মাঝে মাঝে তাদের কর্মকাণ্ডের আলামত দেখা যায়। জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হচ্ছে। কোথাও কোথাও ভোরবেলায় ককটেল ফাটানো ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে।’
দেশবাসীকে আশ্বস্ত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জাতীয়তাবাদী দলের সব স্তরের নেতাকর্মীরা জনগণের পক্ষে রয়েছেন। গণতন্ত্রের অগ্রযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হতে দেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।’
তিনি প্রশাসনের দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। যারা গোপনে বিভিন্ন কর্মকাণ্ড ও নাশকতায় জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। জনগণের নিরাপত্তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে বলেও তিনি জানান।
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩০
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.