Header Premium (728×90)

চার সন্তানকে বড় করা বাবার শেষ পরিণতি বৃদ্ধাশ্রমে, পাশে নেই কেউ

স্ত্রী বিয়োগের পর দুই ছেলে ও দুই মেয়েকে আগলে বড় করেছিলেন ঘনশ্যাম। ভারতের ভোপালের ইন্দোরে সাইকেলের টায়ার ও টিউব বিক্রির ছোট ব্যবসা করে সংসার চালাতেন তিনি। স্ত্রী যখন মারা যান, তখন তার সবচেয়ে ছোট মেয়ের বয়স ছিল মাত্র দুই বছর। সন্তানদের সুমানুষ হিসেবে গড়ে তুলতে নিজের সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এই বাবা। কিন্তু জীবনের শেষ অধ্যায়ে সেই সন্তানদের কাছ থেকে পাননি প্রত্যাশিত ভালোবাসা বা যত্ন।

জীবনের শেষ চারটি বছর ঘনশ্যাম কাটিয়েছেন ভোপালের ‘আপনা ঘর’ নামের একটি বৃদ্ধাশ্রমে। সেখানে আসার সময় তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন; ঠিকমতো হাঁটতে পারতেন না এবং কথা বলতেও কষ্ট হতো। বৃদ্ধাশ্রমে আসার আগে তিনি ইন্দোর থেকে বাসে চড়ে ভোপালের আইএসবিটি টার্মিনালে পৌঁছালে কয়েকজন তরুণ সমাজকর্মী তাকে উদ্ধার করে ‘আপনা ঘর’-এ নিয়ে আসেন।

গত ৪ আগস্ট ৭০ বছর বয়সে এই বৃদ্ধাশ্রমে তার মৃত্যু হয়। মৃত্যুর পর বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তার পরিবারের সদস্যদের বারবার খবর দিয়ে ভোপালে আসার অনুরোধ জানালেও তারা নানা অজুহাত দেখান। এক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে বলা হয়, তারাই যেন শেষকৃত্য সম্পন্ন করে মৃত্যুসনদ পাঠিয়ে দেয়।

‘আপনা ঘর’-এর পরিচালনাকারী মাধুরী মিশ্র জানান, ঘনশ্যামের ইন্দোরে একটি ছোট বাড়ি ছিল, যা বিক্রি করে অর্থ সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে যখন জরুরি যোগাযোগ নম্বরে ফোন করা হয়, তখন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি তাকে চিনি না। আমি তাকে ছেড়ে দিয়েছি। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ আরও বলা হয়, বাবার বাড়ির টাকা ভাই-বোনদের মধ্যে ভাগ হয়ে গেছে এবং এরপর তাদের সঙ্গে ঘনশ্যামের আর কোনো সম্পর্ক নেই।

মাধুরী মিশ্রের মতে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে অসন্তোষ ছিল। এক মেয়ে অভিযোগ করেছিলেন যে বাবা সম্পত্তি ছেলেদের দিয়ে দিয়েছেন, তাই তিনি কেন যাবেন? আবার ছেলেদের পক্ষ থেকে উল্টো প্রশ্ন তোলা হয়েছিল, ‘তিনি আমাদের জন্য কী করেছেন?’

দীর্ঘদিন মরদেহ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ পরিবারের অপেক্ষায় ছিল। ইন্দোরের পঞ্চবটি এলাকায় যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় ঘনশ্যামের শেষকৃত্য সম্পন্ন হয়। মাধুরী মিশ্র জানিয়েছেন, তিনি ঘনশ্যামের মৃত্যুসনদ পরিবারের হাতে তুলে দিতে চান না।

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১: ৪৮আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২: ০১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

3 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

4 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

4 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

4 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

4 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

4 hours ago

This website uses cookies.