Header Premium (728×90)

দেওবন্দ মাদ্রাসায় গঙ্গার পানি ছিটানোর ঘোষণা হিন্দুত্ববাদী দলের

ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নিচে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করেছে হিন্দুত্ববাদী সংগঠন 'হিন্দু রক্ষা দল'। এই দাবির প্রেক্ষিতে আগামী মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে গঙ্গার পানি ছিটিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্যের সভাপতি ললিত শর্মা শনিবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, দেওবন্দ মাদ্রাসা যে স্থানে অবস্থিত সেখানে একটি শিব মন্দির রয়েছে। ললিত শর্মা আরও জানান, তাদের দলের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে দেওবন্দে পৌঁছাবেন।

ভিডিও বার্তায় ললিত শর্মা বলেন, এর আগে তারা স্থানীয় প্রশাসনের কাছে দেওবন্দ মাদ্রাসায় পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু সে বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রশাসনের কোনো সহযোগিতা না পাওয়ায় তারা নিজেরাই সেখানে গিয়ে গঙ্গার পানি ছিটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় পুলিশ। দেওবন্দ সার্কেল অফিসার অমিত কুমার সিং বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, কাউকে কোনোভাবেই আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না। যদি কেউ পরিবেশ নষ্ট করার বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

টাইমস অব ইন্ডিয়া রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, হিন্দুত্ববাদী হিন্দু রক্ষা দল আগামী মঙ্গলবার এই মাদ্রাসায় গঙ্গার পানি নিয়ে যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

পুলিশি হেফাজত থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা…

2 minutes ago

খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি (৩২) নামে…

5 minutes ago

দাপ্তরিক দায়িত্বহীন ১১ সচিব: সরকারি কোষাগারে কোটি টাকার বোঝা

দেশের প্রশাসনের শীর্ষ পর্যায়ের ১১ জন সচিব বর্তমানে কোনো দাপ্তরিক দায়িত্ব ছাড়াই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত…

18 minutes ago

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক

লক্ষ্মীপুর জেলার ছয় থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার এ অভিযানে…

31 minutes ago

ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরকারি সফরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরকালে তিনি মার্কিন…

31 minutes ago

গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি

গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন…

52 minutes ago

This website uses cookies.