Header Premium (728×90)

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত এমএ কাশেম

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এমএ কাশেম। গত ৯ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯৬তম বোর্ড সভায় পরিচালকরা তাকে আবারও এই দায়িত্ব অর্পণ করেন। এমএ কাশেম ব্যাংকটির একজন উদ্যোক্তা পরিচালক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

ব্যাংকিং খাতের বাইরেও এমএ কাশেম একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী এবং নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে পরিচিত। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চারবারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও কর্মরত আছেন।

শিক্ষা ও শিল্প খাতে অবদানের জন্য তিনি বিভিন্ন সময় রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। রপ্তানি বাণিজ্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ সালে ‘প্রেসিডেন্ট এক্সপোর্ট ট্রফি’ অর্জন করেন। এছাড়া শিল্প খাতে বিশেষ অবদানের জন্য ১৯৯৫ সালে তিনি ‘সিআর দাস স্বর্ণ’ পদকে ভূষিত হন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…

17 minutes ago

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

41 minutes ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

55 minutes ago

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

1 hour ago

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

1 hour ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

2 hours ago

This website uses cookies.