Header Premium (728×90)

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুদ্ধ নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের ‘যুদ্ধ নয়, শান্তিও নয়’ এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, এই পরিস্থিতির অবসানের লক্ষ্যে ওমানের সঙ্গে হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। ওমানের মধ্যস্থতায় চলমান এই কূটনৈতিক তৎপরতা দুই দেশের মধ্যকার টানাপোড়েন নিরসনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বর্তমানে ব্যাপকভাবে সীমিত রয়েছে। এই জলপথটি পুনরায় সচল করার লক্ষ্যে ইরান ও ওমান একটি সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করছে। তবে দুই দেশের মধ্যে তীব্র বিরোধ ও উত্তেজনা এখনো বিদ্যমান এবং দীর্ঘমেয়াদি কোনো সমঝোতার দিকে কোনো পক্ষই এখনো স্পষ্টভাবে অগ্রসর হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি বেশ কিছু শর্তের ওপর নির্ভর করছে। তেহরানের ভাষ্যমতে, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে যে চুক্তি সই হয়েছিল, পরবর্তীতে ট্রাম্প প্রশাসন ইরানে নতুন করে হামলা চালিয়ে তা লঙ্ঘন করেছে। এর ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রণালি খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে না ইরান।

ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকের জুলকাদর তাসনিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত এই জলপথ দিয়ে নৌযান চলাচল শুরু হবে না। তিনি প্রণালি উন্মুক্ত করার জন্য ছয়টি শর্তের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়া এবং ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করা।

এদিকে, ওয়াশিংটন জানিয়েছে যে স্থায়ীভাবে যুদ্ধের অবসানের লক্ষ্য নিয়ে তেহরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জুলাই আন্দোলনে ইন্টারনেট ধীর করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের

জুলাই গণ-অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইন্টারনেট ধীর করার নির্দেশ দিয়েছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।…

13 minutes ago

সিঙ্গাপুরে চারদিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৯ থেকে ১২ আগস্ট সিঙ্গাপুরে চারদিনের সরকারি সফর করবেন। প্রধানমন্ত্রী…

14 minutes ago

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও একই পরিবারের তিন কলম্বিয়ান নারীসহ মোট…

22 minutes ago

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র কঠোর বাধা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক পুরুষ ও দুই নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

24 minutes ago

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক…

24 minutes ago

গাজায় ৩০০ দিনের কথিত যুদ্ধবিরতিতে প্রাণ হারাল অন্তত ৩০০ শিশু

গাজায় কথিত যুদ্ধবিরতির ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। ইউনিসেফের তথ্যমতে, এই সময়ে প্রতিদিন…

43 minutes ago

This website uses cookies.