Header Premium (728×90)

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা থেকে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি চলছিল।

শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হন। ইয়াসিন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। তার বাবার নাম রিপন মিয়া এবং গ্রামের বাড়ি পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকায়। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা এই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি ওই এলাকায় একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি তুলেছেন। মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…

53 seconds ago

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…

22 minutes ago

১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ১০ বছরে পা…

30 minutes ago

মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়া জেলা শাখার অধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিরপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন…

31 minutes ago

পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন সহিংসতা ও জমি দখলের ঘটনায় ইসরাইলি সরকারের প্রশ্রয়মূলক মনোভাবের…

33 minutes ago

এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ

এশিয়ান গেমসের আর্চারিতে সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো বাংলাদেশ দলকে। ক্লোজ…

41 minutes ago

This website uses cookies.