Header Premium (728×90)

সৌদিতে দুই ফ্রন্ট থেকে হামলার আশঙ্কা, সতর্কবার্তা রিয়াদের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তত্ত্বাবধানে সৌদি আরবের উত্তর দিক থেকে ইরাকি মিলিশিয়া এবং দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুতিরা দেশটিতে শিগগিরই সমন্বিত হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সৌদি আরব। রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার রাতে নাম প্রকাশ না করার শর্তে এই সতর্কবার্তা দিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও অন্যান্য আঞ্চলিক দেশের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এর মধ্যে জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দরও রয়েছে। সৌদি আরব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে দুই দিক থেকে সমন্বিতভাবে হামলা চালানোর প্রস্তুতি চলছে।

যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার জন্য সৌদি আরব প্রস্তুত রয়েছে বলেও ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিরল সতর্কবার্তাটি আঞ্চলিক সংঘাতের মধ্যে গত কয়েক সপ্তাহে উপসাগরীয় দেশটির ওপর বাড়তে থাকা হামলার ঝুঁকির বিষয়টি স্পষ্ট করেছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি এবং ইরাকি মিলিশিয়াদের হামলার মুখে পড়েছে সৌদি আরব। জুলাইয়ের শেষ দিকে সৌদি আরব তার তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথভাবে ইরাকে তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে ইরাকি মিলিশিয়াগুলো সৌদি আরবে হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয় এবং বিভিন্ন দফায় হামলা চালিয়েছে।

এদিকে হুমকি যখন বাড়ছে, তখন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক শুক্রবার মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্র জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে তিন প্রধান সুন্নি মুসলিম শক্তির মধ্যে জোট আরও সুদৃঢ় হবে।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

2 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

2 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

3 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

3 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

3 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

3 hours ago

This website uses cookies.