Header Premium (728×90)

রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ চাকরি ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এই আলোচিত টেলিভিশন চ্যানেল থেকে বিদায় নিলেন, সে বিষয়ে ওই পোস্টে স্পষ্ট করে কিছু জানাননি।

ফেসবুক পোস্টে ময়ূখ লিখেছেন, খবরটি সত্যি যে তিনি রিপাবলিক বাংলা ছেড়েছেন এবং বুধবার সকালে ওই সংস্থায় তার শেষ দিন ছিল। বিদায়ের কারণ এখনই প্রকাশ করতে না চেয়ে তিনি জানান, আজ শুধু এই ঘোষণাটি দেওয়ার দিন। নিজের চিরচেনা উচ্চকণ্ঠের স্টাইলকে স্মরণ করে তিনি লেখেন, টিভি স্টুডিওতে মিনমিন না করে যে ভলিউমে কথা বলতেন, সেই একই ভলিউমে আজ শুধু এই ঘোষণাটি দিলেন। ভবিষ্যতে তিনি কী করবেন, তা সময়ের ওপর ছেড়ে দিয়ে তিনি লিখেছেন, এরপর কী হবে তা জগন্নাথই জানেন এবং তিনিই পথ দেখাবেন।

চাকরি ছাড়ার এই সিদ্ধান্তটি আকস্মিক নয় উল্লেখ করে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, তিনি ২০২৫ সালেই এই বিষয়ে মনস্থির করেছিলেন। নিজের কাজের উদ্দেশ্য তুলে ধরে তিনি লেখেন, তার মূল কাজ হলো গণজ্ঞাপন করা, রাষ্ট্রবাদ ও হিন্দুত্ববাদের পক্ষে জাগরণ তৈরি করা এবং দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, তাকে শোনার জন্য বা দেখার জন্য দর্শকদের কেন নির্দিষ্ট সময় পর্যন্ত টিভির সামনে বা সকালের খবরের কাগজের জন্য অপেক্ষা করতে হবে? এই বিষয়ে আগামীকাল আরও বিস্তারিত লিখবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

পোস্টে ময়ূখ আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে বাংলাভাষী মানুষের মাঝে তাকে নিয়ে যে আলোচনা-সমালোচনা চলে, তা তাকে আপ্লুত করে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একদল মানুষ যেমন তাকে মন থেকে ভালোবাসেন, তেমনি আরেক দল গালমন্দ করতে তেড়ে আসে। এই ধরনের দর্শক সম্পৃক্ততা বা এনগেজমেন্ট ম্যাট্রিক্স অনেককেই ঈর্ষান্বিত করে। যারা তার বিদায়কে ‘আপদ বিদায়’ মনে করে আনন্দিত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, 'সে গুড়ে বালি। রুকো তো সবর করো! দ্য গেম হ্যাজ জাস্ট বিগ্যান!'

ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে ইঙ্গিত দিয়ে এই সাংবাদিক জানান, ভূ-রাজনীতি, ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি স্বাধীনভাবে বা নতুন কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। এদিকে, রিপাবলিক বাংলা থেকে তার এই আকস্মিক পদত্যাগের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে, ময়ূখ আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয় ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা, ভাঙচুর ও লুটপাটের…

1 minute ago

মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট

ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে ওঠায় প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের…

10 minutes ago

মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ

মৌলভীবাজারের পাহাড় ও টিলা কেটে গড়ে উঠছে অন্তত দুই শতাধিক অবৈধ রিসোর্ট। বন বিভাগ ও…

12 minutes ago

আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন

বার্ষিক আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় আছে আর মাত্র চার দিন। আগামী ৩০…

15 minutes ago

ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ওয়াশিংটনের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও ওয়াশিংটনের…

17 minutes ago

মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে পারাপার শিক্ষার্থীসহ শত শত মানুষ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…

31 minutes ago

This website uses cookies.