হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরানের সঙ্গে আগামী এক-দুই দিনের মধ্যেই একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হয়, আজ অথবা আগামীকালই একটি চুক্তি হতে পারে, যার মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেয়া হবে এবং এই সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থার দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এই চুক্তির অংশ হিসেবে ইরান কি প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায় করতে পারবে? জবাবে তিনি বলেন, সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
বেসেন্ট বলেন, এটি হবে সম্পূর্ণ অবাধ চলাচলের বিষয়। যদিও গত কয়েক দিনে পরিস্থিতি কিছুটা অনিশ্চিত ছিল, তবুও আমরা দেখেছি যে এখনো অনেক জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করে বেরিয়ে আসছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য এই সমঝোতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম নামে এক…
জাপানের টোকিও মহানগর এলাকার একটি চিড়িয়াখানায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত…
দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে সিআইআরএস ও এনআরএস নামে দুটি নতুন ডিজিটাল…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেলের সামনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিকেলে হাসপাতালের…
বাজার থেকে সংগৃহীত ৮টি ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বাংলাদেশ মানের চেয়ে অতি বিপজ্জনক মাত্রার মার্কারি…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে…
This website uses cookies.