Header Premium (728×90)

জাপানের চিড়িয়াখানায় তীব্র তাপদাহে তিন সিংহীর মৃত্যু

জাপানের টোকিও মহানগর এলাকার হিনো শহরে অবস্থিত ‘তমা জুওলজিক্যাল পার্ক’-এ ভয়াবহ তাপদাহের কবলে পড়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে সিংহের খাঁচায় থাকা প্রাণীদের মধ্যে ক্লান্তি, খাওয়ায় অরুচিসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ সিংহ প্রদর্শনী বন্ধ ঘোষণা করে।

আক্রান্ত সিংহীগুলোকে বাঁচাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফ্যান, ওয়াটার স্প্রে, স্যালাইন ও বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে তাপমাত্রা কমানোর আপ্রাণ চেষ্টা চালায়। মোট ১০টি সিংহকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনটিকে বাঁচানো সম্ভব হয়নি। গত ২৮ জুলাই ৩ বছর বয়সি সিংহী ‘মুগি’ প্রথম মারা যায়। এর তিন দিন পর ৩১ জুলাই ১১ বছর বয়সি ‘ইচিগো’ এবং সবশেষ গত রোববার (২ আগস্ট) ১৫ বছর বয়সি ‘লুয়েনা’র মৃত্যু হয়।

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া না গেলেও, তিনটি সিংহীর শরীরেই পানিশূন্যতা এবং অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার আলামত মিলেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, তীব্র তাপদাহের কারণেই এই প্রাণহানি ঘটেছে। চিড়িয়াখানায় থাকা বাকি সিংহগুলোর মধ্যে চারটির শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো তিনটি সিংহ চিকিৎসাধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

হরমুজ প্রণালি খুলতে আজ বা কালই ইরানের সঙ্গে চুক্তির আশা

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরানের সঙ্গে আগামী এক-দুই দিনের মধ্যেই একটি সমঝোতা হওয়ার…

5 minutes ago

সাইবার নিরাপত্তা জোরদারে নতুন দুই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে সিআইআরএস ও এনআরএস নামে দুটি নতুন ডিজিটাল…

49 minutes ago

ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, জরুরি বিভাগে হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেলের সামনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিকেলে হাসপাতালের…

1 hour ago

৮টি রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, সতর্ক করল বিএসটিআই

বাজার থেকে সংগৃহীত ৮টি ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বাংলাদেশ মানের চেয়ে অতি বিপজ্জনক মাত্রার মার্কারি…

1 hour ago

শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: জয়সোয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে…

1 hour ago

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: হাইকোর্টের সম্পূরক রুল

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের ঘটনায় শুধু পুরুষকে শাস্তির বিধান কেন অবৈধ হবে না,…

2 hours ago

This website uses cookies.