যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য নিজ দেশেই ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছেন। ট্রাম্পের নিজের দেশেই এই যুদ্ধটি চরমভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে।
সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত ভিত্তি হিসেবে পরিচিত ‘ম্যাগা’ (MAGA) সমর্থকদের মধ্যেও তার প্রতি সমর্থন হ্রাস পাচ্ছে। তাদের বড় একটি অংশ এখন মনে করছে, এই যুদ্ধের পেছনে যে বিপুল মূল্য দিতে হচ্ছে তা একেবারেই অর্থহীন এবং যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ করা দরকার।
এই পরিস্থিতিতে ট্রাম্প দীর্ঘদিন ধরেই সংকটের একটি সমাধান খুঁজছিলেন এবং সম্প্রতি তিনি দাবি করেছেন যে হয়তো একটি সমাধানের পথ তিনি খুঁজে পেয়েছেন। অবশ্য এর আগেও তিনি এমন আশার কথা শুনিয়েছিলেন।
এদিকে মার্কিন কংগ্রেসেও ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের কিছু সিনেটর তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর আগে সিনেটে একটি ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ পাস হয়েছিল, যেখানে ট্রাম্পকে সামরিক অভিযান বন্ধ করার অথবা কংগ্রেসের পূর্বানুমতি নেওয়ার আহ্বান জানানো হয়। যদিও এই প্রস্তাবের কোনো বাধ্যতামূলক আইনি কার্যকারিতা ছিল না। পরবর্তীতে এ সংক্রান্ত আরও দুটি ভোট হলেও প্রেসিডেন্ট-বিরোধী রিপাবলিকানদের পুনরায় একজোট করা সম্ভব না হওয়ায় সেই উদ্যোগটি ব্যর্থ হয়।
সামনে আর মাত্র তিন মাস পর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ আরও বহুগুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত একজন প্রেসিডেন্টের জনপ্রিয়তার ওপরই তার দলের মিডটার্ম নির্বাচনের ফলাফল অনেকাংশে নির্ভর করে। তবে বর্তমান জনমত জরিপ ট্রাম্পের জন্য মোটেও সুখকর নয়, কারণ বর্তমানে মাত্র এক-তৃতীয়াংশ মার্কিন নাগরিক তার প্রতি সমর্থন বজায় রেখেছেন।
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১১: ০৭আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১১: ২৪
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
This website uses cookies.