রিয়েলিটি টিভি তারকা ও ইনফ্লুয়েন্সার মলি-মে হেগ নিশ্চিত করেছেন যে, তার পার্টনার টমি ফিউরির সঙ্গে আপাতত আর কোনো সন্তান নেওয়ার পরিকল্পনা নেই তাদের। দ্বিতীয় সন্তান মিদাসের জন্মের মাত্র দুই মাস পার হওয়ার পরই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। নিজের ইউটিউব ভ্লগে মলি-মে বিষয়টি খোলাসা করে বলেন, উইম্বলডনে যাওয়ার আগের দিন প্রসূতি বিশেষজ্ঞের কাছে ছয় সপ্তাহের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তিনি জন্মনিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন। সেই দিনই তিনি 'কেজলিনা' নামের একটি হরমোনাল ইনট্রাউটেরিন ডিভাইস (আইইউডি) গ্রহণ করেন, যা পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে। মলি-মে জানান, এটি ছিল তার একান্তই তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত। তিনি মজা করে আরও বলেন, উইম্বলডনের ভিআইপি স্যুটে উপস্থিত প্রায় সবাইকে তিনি তার নতুন এই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন।
পরিবার পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের জীবনে আরেকটি গর্ভধারণের প্রয়োজন নেই। সন্তান অবশ্যই একটি আশীর্বাদ, কিন্তু এই মুহূর্তে আমরা সেটি আর চাই না। আমার মনে হয়, সন্তান নেওয়ার বিষয়টি আমার জন্য এখানেই শেষ। তবে বৃটিশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মলি-মের এমন মন্তব্যে টমি ফিউরির পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিউরি পরিবারের কয়েকজন সদস্য মনে করছেন তারা নবজাতক মিদাসের সঙ্গে প্রত্যাশিত সময় কাটানোর সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি, মলি-মে ও টমির পারিবারিক ও সাংস্কৃতিক পটভূমির পার্থক্যের কারণে দীর্ঘদিনের কিছু মতবিরোধ এখনও পুরোপুরি কাটেনি।
অন্য একটি সূত্রের দাবি, পরিবার ও ভবিষ্যৎ নিয়ে মলি-মে এবং টমির আত্মীয়দের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিশেষ করে মলি-মের আর সন্তান না চাওয়ার বিষয়টি ফিউরি পরিবারের মধ্যে আলোচনার খোরাক হয়েছে। তবে এখন পর্যন্ত মলি-মে বা টমি ফিউরি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
This website uses cookies.