Header Premium (728×90)

পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলা অব্যাহত

অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা, যৌথ অভিযান এবং ধরপাকড় কার্যক্রম অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, গত শুক্রবার ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের আল-মুঘাইয়্যির গ্রামে হামলা চালায়। এ সময় বসতি স্থাপনকারীদের ছোড়া গুলিতে ১০ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশু আহত হয়।

ওয়াফার অপর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নাবলুসের দক্ষিণে অবস্থিত খাওয়ার্তা তল্লাশিচৌকির কাছে ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনি পুরুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছে। একই এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় আহত ২২ বছর বয়সি এক যুবককে রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে বলে জানিয়েছেন নাবলুসে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা কেন্দ্রের পরিচালক আমজাদ আহমেদ। উল্লেখ্য, গত সপ্তাহে নাবলুসের কাছে টেল গ্রামে বসতি স্থাপনকারীদের রক্তক্ষয়ী হামলায় চারজন ফিলিস্তিনি ও দু’জন ইসরাইলি নিহত হন। ওই ঘটনার পর থেকেই এলাকাটিতে প্রায় প্রতিদিনই রাতভর অভিযান ও গ্রেপ্তার চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায়ও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। আল জাজিরার বরাতে জরুরি উদ্ধার পরিষেবার সূত্র জানিয়েছে, গাজা শহরের সাবরা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে পরিচালিত পৃথক আরেকটি বিমান হামলায় আরও একজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে আল-আকসা মার্টার্স হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

11 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

27 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

35 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

38 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

40 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.