Header Premium (728×90)

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, প্রত্যাবাসনের আকুতি জানালেন বাস্তুচ্যুতরা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এসে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের আকুতি প্রত্যক্ষ করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের সময় তার গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। শান্তিপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে তারা নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন, নাগরিক অধিকার এবং মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। রোহিঙ্গাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল ‘ইউ হ্যাভ ইয়োর হোম! উই মিস আওয়ার হোম’।

প্ল্যাকার্ডের পাশাপাশি অনেক রোহিঙ্গা নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথাও জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কিন বিশেষ দূতের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা আগে থেকেই তাদের দাবিগুলো তুলে ধরার প্রস্তুতি নেন। গাড়িবহর ক্যাম্পের বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তারা রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজেদের দাবির কথা জানান তারা।

সফরকালে সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সরজমিন দেখেন। ক্যাম্পে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন বলে জানা গেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিষয় নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

একাত্তর ও চব্বিশের চেতনাকে সমান গুরুত্ব দেয় বিএনপি: মির্জা ফখরুল

একাত্তর ও চব্বিশের গণ-অভ্যুত্থান—কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম…

4 minutes ago

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন পেসার নাহিদ রানা

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর হতে যাওয়া টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোটের…

48 minutes ago

গাজার নিরস্ত্রীকরণে ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

গাজা উপত্যকায় হামাসসহ সকল সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন…

50 minutes ago

প্রশাসনিক নিয়োগে দলীয়করণ চললে মাশুল দিতে হবে সাধারণ মানুষকে: সারজিস

সিলেটের কোম্পানীগঞ্জে এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম প্রশাসনিক নিয়োগে দলীয়করণের বিরুদ্ধে…

2 hours ago

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের ১৪ দিনের পরিকল্পনা

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও অবকাঠামো ধ্বংস করতে প্রায় দুই সপ্তাহব্যাপী ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করছে…

2 hours ago

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে…

3 hours ago

This website uses cookies.