বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ফোনালাপে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক ফেসবুক বার্তার মাধ্যমে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকেও মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফোনালাপে দুই দেশের মধ্যে বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বর্তমানে বাংলাদেশে চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে, মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস-এর মাধ্যমে জরুরি ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এছাড়া দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কৌশলগত উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান ‘আক্সিয়াটা’-এর চলমান বিনিয়োগের অগ্রগতি এবং ‘এমএমসি পোর্ট’-এর সাথে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়টি আলোচনায় উঠে আসে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং উভয় দেশের জনগণের সুফল নিশ্চিত করার নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ…
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক গণপরিবহন খাতে জাপানের অব্যাহত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি…
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ…
প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচটি খবরের মধ্যে রয়েছে জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, রাজশাহী…
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা ৩৬ দিন ভেসে থাকার পর এস এইচ চামিন্দা ও তার…
This website uses cookies.