বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি ট্রলারে টানা ৩৬ দিন ভেসে থাকার পর এস এইচ চামিন্দা ও তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং নামের দুই শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছেন বাংলাদেশি জেলেরা। উদ্ধার হওয়া ব্যক্তিরা শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হসপিটাল রোডের বাসিন্দা। গত বুধবার রাতে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা জিয়াউর রহমান এবং তার সঙ্গীরা বঙ্গোপসাগরের গুলিরধার এলাকায় ভাসমান অবস্থায় তাদের খুঁজে পান।
ট্রলারটির মালিক জিয়াউর রহমান জানান, তিনি যখন তাদের কাছে পৌঁছান, তখন ওই দুই জেলে অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন এবং ট্রলারের ইঞ্জিন বিকল ছিল। তারা কথা বলতে পারছিলেন না, শুধু ইশারায় সাহায্য চাইছিলেন। তারা নিজেদের পরিচয় শ্রীলঙ্কান হিসেবে নিশ্চিত করেন। উদ্ধার হওয়ার পরও তারা তাদের বিকল ট্রলারটি ফেলে যেতে রাজি হননি, তাই বাংলাদেশি জেলেরা দড়ি দিয়ে বেঁধে ১৪ ঘণ্টা টেনে তাদের কক্সবাজার উপকূলে নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে তারা উপকূলে পৌঁছান।
দীর্ঘদিন সমুদ্রে আটকে থাকার সময় খাবার শেষ হয়ে যাওয়ায় তারা সাগরের কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন বলে জানান। বাংলাদেশি ট্রলারে ওঠার পর তাদের খাবার ও পানি দেওয়া হয় এবং মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন এবং স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, ১৯ জুন চারজন শ্রীলঙ্কান জেলে মাছ ধরতে বের হয়ে ইঞ্জিন বিকল হওয়ার কবলে পড়েন। অন্য দুজন অন্য ট্রলারে ফিরে গেলেও এই বাবা-ছেলে ট্রলারটি রক্ষার আশায় থেকে যান। বর্তমানে শ্রীলঙ্কান দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধারকারী জেলে জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ ওই দুই জেলে তাদের ট্রলারটি তাকে উপহার দিতে চেয়েছেন, যা বর্তমানে পুলিশের জব্দ তালিকায় রয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিংয়ের মেয়ে শ্রীলঙ্কা থেকে তার বাবা ও দাদার প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশি জেলে ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
This website uses cookies.