Header Premium (728×90)

ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে সামরিক হামলার হুঁশিয়ারি

ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, এই আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত থাকবে।

আনাদুলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তেহরানের পক্ষ থেকে বৈঠকের আগ্রহ প্রকাশের পর থেকেই দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক পদক্ষেপের কারণেই ইরান বর্তমানে আলোচনার টেবিলে বসতে আগ্রহী হয়েছে।

এই আলোচনার পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। এই বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি জানতে চাইবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে, ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো মতপার্থক্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তাদের অবস্থান প্রায় একই, যদিও কিছু ছোটখাটো বিষয়ে ভিন্নমত থাকতে পারে। মঙ্গলবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তিনি পৃথকভাবে বৈঠক করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

14 minutes ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

52 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

1 hour ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

2 hours ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

2 hours ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

2 hours ago

This website uses cookies.