Header Premium (728×90)

ট্রাম্পের ক্ষমা পেয়ে দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

মাদক ও অস্ত্র পাচারের দায়ে যুক্তরাষ্ট্রে ৪৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ অবশেষে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্ষমা পাওয়ার আট মাস পর তিনি নিজ দেশে পা রাখলেন। রোববার (২৬ জুলাই) একটি বেসরকারি বিমানে করে রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার মা, স্ত্রী আনা গার্সিয়া, পরিবারের অন্যান্য সদস্য এবং শত শত দলীয় সমর্থক।

বিমানবন্দরে পৌঁছানোর পর হার্নান্দেজ ও তার পরিবারের সদস্যরা হাঁটু গেড়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করেন। এরপর তিনি আরেকটি ফ্লাইটে চড়ে তেগুসিগালপার টনকন্টিন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। দেশে ফেরার অনুভূতি প্রকাশ করে ৫৭ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নিজের দেশে ফেরার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। পরিবারের সাথে দেখা করার জন্য তিনি দিন গুনছিলেন। কারাজীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, কারাগারে কাটানো সময়টা ছিল অত্যন্ত কঠিন, যা তিনি কারও জন্য কামনা করেন না। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজের জন্য তিনি আবেদন করবেন।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা হার্নান্দেজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে, যখন তাকে তেগুসিগালপায় গ্রেপ্তার করা হয়। ওই বছরেরই এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। এরপর ২০২৪ সালে মার্কিন একটি আদালত মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

দেশে ফিরলেও হার্নান্দেজকে আবারও আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। আগামী ৩ আগস্ট প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে তাকে আদালতে হাজির হতে হবে। অবশ্য চলতি বছরের জুনে তার বিরুদ্ধে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করায় দেশে ফেরার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়নি। এছাড়া 'প্যান্ডোরা টু' নামক একটি দুর্নীতি মামলায় ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে রাজনৈতিক প্রচারণার জন্য প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এই অর্থের একটি অংশ তার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ব্যয় করা হয়েছিল। তবে এই একই তদন্তে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট পোরফিরিও লোবো ও সাবেক অর্থমন্ত্রী উইলফ্রেডো সেরাতোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ইতিমধ্যে খারিজ করে দেওয়া হয়েছে।

হার্নান্দেজের স্ত্রী আনা গার্সিয়া ২০২৫ সালের হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তবে তিনি বর্তমান প্রেসিডেন্ট নাসরি আসফুরার কাছে পরাজিত হন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

ভিমরুলী পেয়ারা বাগানে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে প্রশাসনের নিষেধাজ্ঞা

ঝালকাঠির ভিমরুলী ও কীর্তিপাশা পেয়ারাবাগান এলাকায় পর্যটকদের বিশৃঙ্খলা, উচ্চশব্দে গান বাজানো এবং অতিরিক্ত গতির ট্রলার…

2 minutes ago

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ইসরাইলকে সতর্ক করল আমিরাত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলকে সতর্ক করেছে সংযুক্ত…

10 minutes ago

২০ বছরে ১১ বার নদীভাঙনের শিকার সাঘাটার পাতিলবাড়ী প্রাথমিক বিদ্যালয়

গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের পাতিলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীভাঙনের কারণে গত ২০…

15 minutes ago

একরামুল হক হত্যা মামলা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক…

21 minutes ago

প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রি, রাজাপুরে ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির রাজাপুরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা…

31 minutes ago

নিহত চার মার্কিন সেনাকে তালিকা থেকে সরাল পেন্টাগন

ইরানের হামলায় নিহত চারজন মার্কিন সেনাকে সরকারি যুদ্ধাহত তালিকা থেকে সরিয়ে আলাদা বিভাগে স্থানান্তর করেছে…

39 minutes ago

This website uses cookies.