Header Premium (728×90)

Categories: সারাদেশ

প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রি, রাজাপুরে ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির রাজাপুরে চিকিৎসকের কোনো প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হরিসভা মন্দির সড়কে অবস্থিত ‘মেসার্স ময়না মেডিকেল হলে’ অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মহিউদ্দীন ভান্ডারী। তিনি রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার মরহুম মোবারক ফকিরের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহিউদ্দীন ভান্ডারী দীর্ঘদিন ধরে চিকিৎসকের কোনো ব্যবস্থাপত্র ছাড়াই এসব যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ বিক্রয় সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে তাকে এই জরিমানা করা হয়।

অভিযুক্ত মহিউদ্দীন ভান্ডারী অবশ্য নিজেকে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজি চিকিৎসক হিসেবে দাবি করেছেন। তিনি বলেন, “আমি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কবিরাজি চিকিৎসক। রোগী দেখাসহ ওষুধ দেওয়ার অনুমতি রয়েছে আমার। আমার সব ধরনের বৈধ কাগজপত্র রয়েছে। তারপরও কেন আমাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে, তা আমি বুঝতে পারছি না।”

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি জানান, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল উল্লেখ করে তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

9 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

18 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

43 minutes ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

1 hour ago

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

1 hour ago

যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…

1 hour ago

This website uses cookies.