Header Premium (728×90)

ইরানে সামরিক অভিযান সাময়িক স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে গত প্রায় দুই সপ্তাহ ধরে চলমান বিমান হামলার পর এবার নতুন কোনো সামরিক আক্রমণ না চালানোর জন্য মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে শনিবার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত ১৩ দিন ধরে ধারাবাহিকভাবে বিমান হামলার অনুমোদন দেওয়ার পর শুক্রবার ট্রাম্প নতুন কোনো হামলার পরিকল্পনায় সম্মতি দেননি। তবে এই স্থগিতাদেশ সাময়িক কি না বা এটি কোনো বড় ধরনের নীতি পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত নির্দেশ করে যে তিনি কূটনৈতিক আলোচনার জন্য আরও পথ খোলা রাখতে আগ্রহী। এছাড়া বর্তমান সামরিক হামলার পরিধি ইতোমধ্যে তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে বলে মনে করছেন তিনি। এর মাধ্যমে তিনি নতুন করে কোনো বড় ধরনের যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকতে চাচ্ছেন। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী যেকোনো সম্ভাব্য সংঘাত বৃদ্ধির প্রস্তুতি অব্যাহত রাখলেও প্রেসিডেন্ট এখনো নতুন কোনো পদক্ষেপের নির্দেশ দেননি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি চাইলে এই হামলা অব্যাহত রাখতে বা আরও জোরদার করতে পারেন, এমনকি ইরানের যা কিছু আছে তা পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতাও তার রয়েছে। তবে তিনি বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোকেই সবচেয়ে বুদ্ধিমানের কৌশল হিসেবে দেখছেন।

ট্রাম্প বলেন, আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি এবং আমার মনে হয় দিন যত যাচ্ছে, তারা বিষয়টি নিয়ে তত বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি যোগ করেন, আমরা শতভাগ প্রস্তুত এবং যেকোনো পদক্ষেপে রাজি আছি, তবে বর্তমানে আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ট্রাম্প মন্তব্য করেন যে, ইরান কোনো চুক্তিতে পৌঁছাতে এখনো প্রস্তুত বলে তিনি মনে করেন না, তবে তিনি তাদের কথা শুনতে রাজি আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

2 minutes ago

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

7 minutes ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

24 minutes ago

আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…

27 minutes ago

হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…

35 minutes ago

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…

41 minutes ago

This website uses cookies.