রাজধানী ঢাকার ৪টি জোনে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) ২৪ দিন মেয়াদি ‘অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ১ম ধাপ)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ৮০০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন, তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। একই সাথে প্রশিক্ষণ শেষে উপস্থিত সকলকে দেশ ও মানুষের সেবার শপথ বাক্য পাঠ করানো হয়।
প্রশিক্ষণটি ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পন্ন করেন; তিনি সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত হয়ে জোন অধিনায়কদের উপস্থিতিতে এই সমাপনী কার্যক্রম পরিচালনা করেন। প্রতিটি জোনে ১০০ জন পুরুষ ও ১০০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। প্রশিক্ষণার্থীদের এই আধুনিক প্রশিক্ষণ রাজধানীর মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণটি পূর্ব জোনের ডেমরা ও মতিঝিল, দক্ষিণ জোনের চকবাজার ও কোতোয়ালি, পশ্চিম জোনের পল্লবী ও শেরেবাংলানগর এবং উত্তর জোনের দক্ষিণখান ও গুলশান থানার নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি সদস্যদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের জন্য নির্ধারিত প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে।
ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির এক শীর্ষ কূটনীতিককে তলব করেছে ইরান। তেহরান…
তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের…
ভারতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ…
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় সংসদের সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এর জন্য বিশেষ…
এশিয়ার শীর্ষস্থানীয় ব্যাংক হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশ তাদের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে আলমগীর মোরশেদকে…
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার মধ্যে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি…
This website uses cookies.