Header Premium (728×90)

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার দেশটির দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কের আল-সুখনাহ এবং প্রাচীন পালমিরা শহরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দুটির একটিতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অন্যটিতে সাধারণ যাত্রী ছিলেন। ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য দ্রুত সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হোমস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ। এটি পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্কের যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে প্রায় ১৪ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সড়ক নিরাপত্তা ব্যবস্থার ওপরও। ফলে এই মহাসড়কটি দীর্ঘদিন ধরেই যাতায়াতের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

সিরিয়ার সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ গত বছরের অক্টোবর মাসে জানিয়েছিলেন, সে বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দেশটিতে দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ: সুন্দরবনের ৪ জেলে কারাগারে

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলেকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।…

4 minutes ago

ছেলের ১০ বছরে পদার্পণ: জয়কে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ১০ বছরে পদার্পণ…

6 minutes ago

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন ঘিরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ২৯ মাইল বাজারে ৩ নং জগন্নাথপুর ইউনিয়নের…

7 minutes ago

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় রূপপুরের ইউরেনিয়াম সরবরাহে বিলম্ব

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের নির্ধারিত চালান সময়মতো…

10 minutes ago

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের দর-কষাকষির অবস্থান দুর্বল হবে: আইনপ্রণেতা

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি বলেছেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়…

16 minutes ago

সিরাজগঞ্জ বিএনপিতে অচলাবস্থা নিরসনে তারেক রহমানকে খোলা চিঠি

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক অচলাবস্থা ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের…

17 minutes ago

This website uses cookies.