ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ-কর্মী সোনম ওয়াংচুক টানা ২৬ দিন ধরে চলা অনশন ভঙ্গ করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা 'নিট'-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে তিনি এই অনশন কর্মসূচি পালন করছিলেন।
শুক্রবার গভীর রাতে হাসপাতালের শয্যায় শুয়েই তিনি অনশন শেষ করেন। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া ওয়াংচুকের পাশে তার স্ত্রী এবং লেহ-লাদাখের 'এপেক্স বডি'র সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ওয়াংচুক জানান, এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, বেশ কিছু শর্ত নিয়ে আলোচনার পর এবং দেশজুড়ে সহিংসতার আশঙ্কার কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। খুব শীঘ্রই একটি আলাদা ভিডিও বার্তার মাধ্যমে তিনি শর্তগুলোর বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান। তিনি সবাইকে সতর্ক থাকার এবং কোনো প্রকার সহিংসতা হতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এদিকে, সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তার সাহসের প্রশংসা করেছেন। দীপকে বলেন, ২৬ দিন অনশন শেষে সোনম ওয়াংচুকের সিদ্ধান্তে তারা খুশি। তিনি বলেন, আপনার অসাধারণ সাহস ও ত্যাগ দেশের চেতনাকে নাড়িয়ে দিয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
This website uses cookies.