Header Premium (728×90)

যুক্তরাষ্ট্রের ৩০টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির আহভাজ শহরের ওপর দিয়ে ওড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত আট দিনের মধ্যে এটি চতুর্থ ঘটনা যেখানে ইরান আমেরিকার এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল। নজরদারি ও হামলার কাজে ব্যবহৃত এই ড্রোনগুলো অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তিগত দিক থেকে পরিশীলিত।

ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে তারা এ পর্যন্ত ১৫০টিরও বেশি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে প্রায় ৩০টিই হলো শক্তিশালী এমকিউ-৯ মডেলের। অথচ চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রসচিব হেগসেথ দাবি করেছিলেন যে, ইরানের আকাশসীমা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এমকিউ-৯ ড্রোনগুলো সাধারণত রাডার বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। তবে ইরান দাবি করেছে, তাদের কাছে বর্তমানে নতুন ও অত্যন্ত উন্নত প্রযুক্তির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই দাবির সত্যতা থাকলে তা মার্কিন পররাষ্ট্রসচিবের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে।

২০২৪ সালের হিসাব অনুযায়ী, প্রতিটি এমকিউ-৯ ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। সেই হিসেবে, গত চার মাসে যদি সত্যিই ৩০টি ড্রোন ভূপাতিত হয়ে থাকে, তবে মার্কিন সামরিক বাহিনীর আর্থিক ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

২০২৪ সালের হিসাব অনুযায়ী, প্রতিটি এমকিউ-৯ ড্রোনের গড় আনুমানিক নির্মাণ ব্যয় প্রায় ৩৪ মিলিয়ন (৩ কোটি ৪০ লাখ) মার্কিন ডলার।

সেই হিসাবে গত চার মাসে যদি সত্যিই ৩০টি ড্রোন ভূপাতিত হয়ে থাকে, তবে মার্কিন সামরিক বাহিনীর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারেরও বেশি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

২০২৬ বিশ্বকাপের সেরা তারকা ও স্মরণীয় মুহূর্তের তালিকা প্রকাশ

ছয় সপ্তাহ ও ১০৪টি ম্যাচের রোমাঞ্চ শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়, গোল ও স্মরণীয়…

4 hours ago

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…

4 hours ago

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

২০২৬ বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে মাদ্রিদে ফিরেছে স্পেন ফুটবল দল। রাজপ্রাসাদে রাজা ষষ্ঠ ফেলিপের…

4 hours ago

বিশ্বমঞ্চ কাঁপানো সাত অখ্যাত ফুটবল নায়কের গল্প

ফুটবল বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি বা কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের বাইরেও অনেক অখ্যাত মুখ নজর…

4 hours ago

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে প্রস্তুতি…

5 hours ago

উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল মোখতারিয়ান উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে গেছেন। দুই দেশের সীমান্ত, বাণিজ্য…

5 hours ago

This website uses cookies.