Header Premium (728×90)

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে দেশে ফিরেছে স্পেন। সোমবার দুপুরে মাদ্রিদে অবতরণ করে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। বিমান থেকে ট্রফি উঁচিয়ে সবার আগে বেরিয়ে আসেন রদ্রি। তার দুই পাশে ছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। তাদের পেছনেই বেরিয়ে আসেন দলের অন্যান্য সদস্যরা।

মাদ্রিদে পৌঁছানোর পর বিমানবন্দর প্রাঙ্গণেই বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। এর আগে রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন। এর আগে ২০১০ সালে তারা প্রথমবার এই শিরোপা জিতেছিল। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ২০২৪ সালেও দে লা ফুয়েন্তের অধীনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করেছিল।

স্প্যানিশ ফেডারেশন চ্যাম্পিয়ন দলের জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে। সূচি অনুযায়ী, দলটির প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর ছাদখোলা বাসে করে তারা সিবেলেস স্কয়ারে বিজয় মিছিল করবে। এই বর্ণাঢ্য উদযাপনে প্রায় ১০ লাখ মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ জিতে স্পেন দলের দেশে ফেরার চিত্র এটি। সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে রোববার ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। প্রথমবার শিরোপা জিতেছিল তারা ২০১০ সালে। আরও পড়ুনআরও পড়ুনজিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

গণপূর্তের প্রকৌশলী শফিউলের বিরুদ্ধে টেন্ডার কারসাজি ও দুর্নীতির অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের সম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মো. শফিউল ইসলামের বিরুদ্ধে টেন্ডার কারসাজি ও রাজনৈতিক…

2 minutes ago

দিল্লিতে ৫০ হাজার বিক্ষোভকারীর ঢল, পুলিশের ভুল হিসাবে নিরাপত্তা বিপর্যয়

দিল্লিতে ছাত্র আন্দোলনের সময় গোয়েন্দা তথ্যের ভুল হিসাব এবং প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশি বিক্ষোভকারীর উপস্থিতিতে…

6 minutes ago

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর  অদ্য (২১ জুলাই) মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স অডিটোরিয়ামে…

21 minutes ago

২০২৭ সালের হজের জন্য দুটি সরকারি প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজের জন্য দুটি সরকারি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের খরচ…

22 minutes ago

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিকনির্দেশনায় রংপুর মেট্রোপলিটন…

26 minutes ago

মামলাজট কমাতে ১০ জেলায় প্রি-কেস মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

দেশে বিচারাধীন ৪৫ লাখ মামলার চাপ কমাতে ১০টি জেলায় নতুন করে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম…

28 minutes ago

This website uses cookies.