Header Premium (728×90)

সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্রে আকস্মিক হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির জনসংযোগ বিভাগ ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ইরানশাহর এলাকায় নিহত সেনাদের রক্তের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর নৃশংসতার জবাবে, আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে অভিযান পরিচালনা করে। ইরানশাহরের বাম্পুরে শহীদ হওয়া নিপীড়িত সেনাদের প্রতি উৎসর্গ করে সিরিয়ার তানফ অঞ্চলে শত্রুর বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানো হয়।”

আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় একটি রাডার ব্যবস্থা ও বেশ কয়েকটি বিশেষ অভিযান হেলিকপ্টার ধ্বংস হয়েছে। পাশাপাশি ইরানশাহরের নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও সংগঠনটি দাবি করেছে।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এখনো ইরানের সাহসী যোদ্ধাদের হাতে রয়েছে। যতদিন পর্যন্ত মার্কিন নৃশংসতা অব্যাহত থাকবে, ততদিন এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল ও গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না বলে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া কে, জানুন বিস্তারিত

স্পেন জাতীয় দলের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোসকে নিয়ে চলছে আলোচনা। বিশ্বকাপের…

15 minutes ago

নীলফামারীর চিলাহাটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামটি এখন ‘পাখির গ্রাম’ হিসেবে পরিচিত। সাড়ে ৪ একর…

30 minutes ago

ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত ৫ সেতু

ইরানের বিভিন্ন শহরে টানা ষষ্ঠ রাতের অভিযানে মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় দেশের…

45 minutes ago

বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং চালু…

1 hour ago

মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

ইরানের সামরিক স্থাপনায় টানা ষষ্ঠ দিনের মতো মার্কিন হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই…

2 hours ago

বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা

বন্যায় ঘর হারিয়ে বান্দরবানের উজানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন দুই বৃদ্ধা। কিন্তু আশ্রয়কেন্দ্র ছাড়ার…

2 hours ago

This website uses cookies.