Header Premium (728×90)

বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর সংঘর্ষ, ১৬০ জনের বেশি আটক

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিদায় নিশ্চিত হওয়ার পর দেশটির বিভিন্ন শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ একাধিক এলাকায় সমর্থকদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে ১৬০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, শুধু রাজধানী প্যারিস থেকেই ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, অধিকাংশ গ্রেফতারের কারণ ছিল পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ করা।

লিওঁর প্লাস বেলকুর চত্বরে শত শত সমর্থক বড় পর্দায় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরও সেখানে উপস্থিত সমর্থকদের একটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আতশবাজিসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস ৮৩-এর সহায়তা নেয়। যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং প্রায় ২০ জনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, আটককৃতদের বেশির ভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।

তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও স্বস্তির খবর হলো, সংঘর্ষের ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি সরকারি বা বেসরকারি সম্পদের উল্লেখযোগ্য কোনো ক্ষতির তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

13 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

55 minutes ago

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

1 hour ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

1 hour ago

আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…

1 hour ago

হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…

1 hour ago

This website uses cookies.