Header Premium (728×90)

দীর্ঘ ২০ বছর পর কলকাতায় ফিরছেন লেখিকা তসলিমা নাসরিন

দুই দশক বা দীর্ঘ ২০ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিরছেন আলোচিত ও সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি নয়াদিল্লিতে বসবাস করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানের আয়োজকদের দাবি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় জানান, তসলিমা নাসরিনের এই রাজ্যে আসার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তিনি বলেন, বিগত দুটি সরকার মৌলবাদের কাছে নতজানু ছিল, তবে এখন নতুন আবহে তারা তসলিমাকে কলকাতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। এই আয়োজনের নেপথ্যে কোনো রাজনীতি নেই দাবি করে তিনি জানান, তসলিমার কবিতা ও গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে লেখিকার নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে।

আয়োজক সংগঠন ‘সেক্যুলার মিশন’-এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকল প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করে তিনি ফিরছেন। উদ্যোক্তারা তসলিমাকে ‘মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।

তবে এই সফর নিয়ে ভিন্নমত জানিয়েছেন আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, তসলিমা নাসরিন মুসলমান-বিদ্বেষী হিসেবে পরিচিত। বিজেপি সরকারের উন্নয়ন ইস্তাহারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা ঢাকতেই এখন এই বিষয়টিকে সামনে আনা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমা নাসরিনের ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশকে কেন্দ্র করে কলকাতার সংখ্যালঘু এলাকাগুলোতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন বাম সরকারকে সেনা মোতায়েন করতে হয়েছিল এবং বইটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে লেখিকাকে কলকাতা ছাড়তে বলা হয়েছিল। পরবর্তীতে তৃণমূল সরকারের আমলেও তসলিমার ওপর সেই অলিখিত নিষেধাজ্ঞা বহাল ছিল। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে এবার তিনি ফের কলকাতায় ফিরছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব

স্বাস্থ্য খাতের জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে 'বাংলাদেশ স্বাস্থ্য কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য খাত…

14 minutes ago

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া…

22 minutes ago

ক্লাব ছাড়তে মরিয়া আলভারেজ ও এনজো, নতুন গন্তব্যের খোঁজে দুই বন্ধু

রিভার প্লেটের হয়ে শুরু করে একসঙ্গে বিশ্বকাপজয়ী দুই আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ…

29 minutes ago

নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালে ভয়াবহ ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকাজে ১৫ হাজার সদস্য…

40 minutes ago

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপে ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক নিয়ে গণভোটের…

55 minutes ago

গ্যাস সংকটে ফতুল্লার পোশাক কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে

তীব্র গ্যাস সংকটের মুখে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের তৈরি পোশাক খাত। অনেক কারখানায় উৎপাদন প্রায়…

1 hour ago

This website uses cookies.