Header Premium (728×90)

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপে ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরো কাছে যাওয়ার পথে পা বাড়াতে পারে ছোট্ট নর্ডিক দেশ আইসল্যান্ড। ইইউতে যোগদানের আলোচনা আবার শুরু করা হবে কি না, সে সিদ্ধান্ত নিতে আজ শনিবার গণভোট হচ্ছে দেশটিতে। প্রায় চার লাখ মানুষের এই ভোটে ফলাফল কী হবে, তা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

আইসল্যান্ড ২০০৯ সালে ইইউতে যোগ দেওয়ার আবেদন করেছিল। ওই সময় বৈশ্বিক আর্থিক সংকটে দেশটির বহু পরিবার ও ব্যবসা বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু কয়েক বছর আলোচনা চলার পর ক্ষমতায় আসা মধ্য-ডানপন্থি সরকার উদ্যোগটি স্থগিত করে। তাদের আশঙ্কা ছিল, ইইউতে যোগ দিলে দেশের সার্বভৌমত্ব এবং নিজেদের জলসীমায় মাছ ধরার ওপর নিয়ন্ত্রণ কমে যাবে।

এক দশকেরও বেশি সময় পর সেই পুরোনো বিতর্ক আবার সামনে এসেছে। বর্তমান মধ্য-বাম জোট সরকার ২০২৭ সালের মধ্যে ইইউর সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা হবে কি না, সে বিষয়ে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল। একই সঙ্গে ইইউ, অন্যান্য নর্ডিক দেশ ও ন্যাটোর সঙ্গে আরো ঘনিষ্ঠ সহযোগিতার নীতির কথাও বলেছে তারা। তবে এবার বিতর্কের পটভূমি আগের চেয়ে অনেক বদলে গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব

স্বাস্থ্য খাতের জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে 'বাংলাদেশ স্বাস্থ্য কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য খাত…

11 minutes ago

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া…

20 minutes ago

ক্লাব ছাড়তে মরিয়া আলভারেজ ও এনজো, নতুন গন্তব্যের খোঁজে দুই বন্ধু

রিভার প্লেটের হয়ে শুরু করে একসঙ্গে বিশ্বকাপজয়ী দুই আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ…

27 minutes ago

নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালে ভয়াবহ ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকাজে ১৫ হাজার সদস্য…

38 minutes ago

গ্যাস সংকটে ফতুল্লার পোশাক কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে

তীব্র গ্যাস সংকটের মুখে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের তৈরি পোশাক খাত। অনেক কারখানায় উৎপাদন প্রায়…

1 hour ago

লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া

টাঙ্গাইলের সখীপুরে লুপাস নেফ্রাইটিসে আক্রান্ত হয়ে সাদিয়া আক্তার নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু…

2 hours ago

This website uses cookies.