ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা এই পদক্ষেপ নিয়েছে বলে সোমবার (১৩ জুলাই) চারজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি কর্তৃপক্ষ আহমাদিনেজাদের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরই তাকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেয়। নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে ইসরায়েল আহমাদিনেজাদকে তাদের গোয়েন্দা সম্পদ হিসেবে ব্যবহারের লক্ষ্যে গোপন অভিযান চালিয়ে আসছিল। এমনকি ভবিষ্যতের কোনো এক পর্যায়ে ইরানের বর্তমান শাসনব্যবস্থা পতনের পর তাকে দেশটির নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনাও ছিল ইসরায়েলের।
এই গোপন অভিযানের প্রেক্ষিতে ২০২৪ সালের শুরুর দিকে একটি অস্বাভাবিক ঘটনার বর্ণনা পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুদাপেস্টের লুদোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেই দেলিকে অনুরোধ করেছিলেন যেন তিনি আহমাদিনেজাদকে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলনে আমন্ত্রণ জানান। দেলি জানান, তাকে জানানো হয়েছিল যে এই সম্মেলনটি মূলত আহমাদিনেজাদ ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার একটি মাধ্যম হিসেবে কাজ করবে। নিজের ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ থাকলেও দেলি এই আমন্ত্রণে রাজি হন। তিনি মন্তব্য করেন, যদি দুই পক্ষ একে অপরের শত্রু হয় এবং তারা নিজেদের মধ্যে কথা বলতে চায়, তবে সেই সুযোগ করে দেওয়া উচিত।
এছাড়া প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তাদের তথ্যমতে, সাবেক মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ব্যক্তিগতভাবে আহমাদিনেজাদের সঙ্গে বৈঠকের জন্য বুদাপেস্ট সফর করেছিলেন। তবে এই অভিযোগগুলোর বিষয়ে ইরান সরকার বা আহমাদিনেজাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে…
ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়ীতে দুটি লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান বা কার্যকর সিগন্যাল ব্যবস্থা। এতে স্থানীয় হাজারো…
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পাবনার আটঘরিয়া উপজেলার ১৭টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশ…
কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা আমানউল্লাহ আমান জানিয়েছেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো স্থান…
সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও মজুতদারির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন…
বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…
This website uses cookies.