Header Premium (728×90)

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দ্বিতীয় দফার হামলা

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বুধবার গভীর রাতে এই হামলা চালানো হয়।

আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আরিফান ও আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটি। ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা অভিযান চালানো হলো। আইআরজিসির ভাষ্যমতে, দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবে এবং ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘনের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ইরান ও হরমুজ অঞ্চলে প্রায় ৮০টি সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)। সেই হামলার প্রতিক্রিয়ায় আইআরজিসি কুয়েত ও বাহরাইনে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে প্রথম দফায় হামলা চালিয়েছিল। বুধবারের এই দ্বিতীয় দফা অভিযানটি সেন্টকোমের সর্বশেষ হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবারও হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিতে আরও কঠোর সামরিক অভিযান চালানো হবে। এদিকে, এই হামলা-পাল্টা হামলার আবহে তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

8 minutes ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

27 minutes ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

43 minutes ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

1 hour ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

1 hour ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

2 hours ago

This website uses cookies.