চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী করিমকে তার অফিসকক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) দুপুরে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রধান শিক্ষক কাবেরী করিম জানান, বুধবার দুপুরে বিদ্যালয়ের পাশের ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামসউর রহমান শুভ হঠাৎ তার অফিসকক্ষে প্রবেশ করেন এবং তাকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। বিদ্যালয়ের উপস্থিত কয়েকজন তাৎক্ষণিকভাবে তাকে নিবৃত্ত করে কক্ষ থেকে বের করে নিয়ে যান। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সামসউর রহমান শুভ ও মিতালী খাতুন দম্পতির মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৯) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে সমাবেশ চলাকালে অন্য এক সহপাঠীর সঙ্গে কথা বলার অপরাধে প্রধান শিক্ষক তাকে আলতোভাবে একটি চড় দিয়েছিলেন। এই বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন।
এ বিষয়ে প্রধান শিক্ষক কাবেরী করিম বলেন, একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শাসন করা আমার দায়িত্বের অংশ। কিন্তু এই সামান্য কারণে একজন অভিভাবক অফিসে ঢুকে গায়ে হাত তুলবেন, তা কল্পনাতীত। তিনি পুনরায় হামলার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। অভিযুক্ত সামসউর রহমান শুভর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং চুয়াডাঙ্গা কেদারগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন বলেন, অভিভাবকের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। এটি শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। আমরা ঘটনার নিন্দা জানাই এবং ভুক্তভোগী শিক্ষকের পাশে রয়েছি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শিক্ষার্থীকে মারধরের অভিযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের পাশাপাশি আজ ইউরোপিয়ান ফুটবলের একাধিক বড় ম্যাচ…
মধ্য আমেরিকার দেশ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত…
চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার প্রায় ৮ হাজার লবণচাষি আগামী সপ্তাহে মাঠে নামার অপেক্ষায় দিন…
ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় মার্কিন জনগণের ভোগান্তির জন্য ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা। রাশিয়ার…
ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, চলমান আন্দোলন ও চাপ অব্যাহত…
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অচলাবস্থা এবং ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর…
This website uses cookies.