যখন সময় ডেস্ক রিপোর্ট:
হজ্ব যাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।
২০ মে বুধবার ধর্ম মন্ত্রণালয়ের ১ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ্ব যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
ছায়ায় বিশ্রাম নেওয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজ্ব যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে, এছাড়া নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে।
স্বাচ্ছন্দ্যময় ইবাদত-বন্দেগির লক্ষ্যে হজ্ব যাত্রীদের সুরক্ষা ছাড়া দীর্ঘসময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
পবিত্র হজ্ব পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী।
অন্যদিকে, আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, এ নিয়ে মোট ১৮ বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যুবরণ করেছেন।
বিশেষ করে মক্কা মদিনায় প্রচন্ড তাপমাত্রা লক্ষণীয় বিদেশি হাজীদের নতুন আবহাওয়া স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায়, সরকারের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে প্রতিটি হাজীদের।
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮…
বিশ্বজুড়ে হজযাত্রীদের সেবার মান উন্নত ও গতিশীল করতে ২০২৭ সালের হজ মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু…
জনস্বাস্থ্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা কুদসিয়া…
বগুড়া জেলায় সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় ২০৬…
ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে ওমানের ওপর বোমা হামলা চালানোর কড়া…
কুড়িগ্রামের চরাঞ্চলের খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মের প্রতিবাদে লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে…
This website uses cookies.