স্টাফ রিপোর্টার
রংপুর:
প্রিয় রংপুরবাসী,
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অমর ঘোষণার মধ্য দিয়ে সূচিত হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।
এই মহান দিবসে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
স্বাধীনতার চেতনা আমাদের সকলের মাঝে ন্যায়, সাম্য, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা রংপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
আসুন, মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক—দুর্নীতিমুক্ত, সুশাসিত ও উন্নত নগরী গঠনে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবো।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই শুভক্ষণে রংপুর সিটির সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ জিন্দাবাদ।
মাহফুজ উন নবী ডন
(প্রশাসক)
রংপুর সিটি কর্পোরেশন।
মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ৩৬৫ দিন কার্যকর থাকলেও এখন থেকে প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক…
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পরাজয় নিয়ে ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা…
হবিগঞ্জে দ্রব্যমূল্য ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানসহ…
উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে গাজীপুরের দুই বন্ধু হাবিবুর রহমান ও বিল্লাল মাঝির মৃত্যু হয়েছে।…
পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের ওপর…
রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এক বছর মেয়াদি নতুন নয় সদস্যের কমিটি ঘোষণা…
This website uses cookies.