Header Premium (728×90)

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রংপুর জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার রংপুর:

আজ (১৬ই ডিসেম্বর) রক্তস্নাত বিজয়ের ৫৪ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫

এই দিবস স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরব-স্নাত সূচনা লগ্ন এবং অকুতোভয় বাংলাদেশীদের জন্য এক অবিস্মরণীয় দিন। জেলা পুলিশ, রংপুর কর্তৃক মহান বিজয় দিবস ২০২৫ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। রংপুরে (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।

মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে রংপুর জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

এছাড়া পুলিশ সুপার রংপুর পুলিশ লাইনে‌ অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এরপর আজ মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকায় রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে, বেলুনে ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করে পুলিশ সুপার মহান বিজয় দিবস উদযাপন করেন।

তারপর সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপার, রংপুর জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানসমূহে উপস্থিত থেকে বিজয় দিবস মহিমান্বিত করেছেন মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর, আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; মোঃ মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার আরপিএমপি, রংপুর, মোহাম্মদ এনামুল আহসান, জেলা প্রশাসক, রংপুর।

রংপুর জেলা পুলিশ হতে এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর, সঞ্জয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর, রাধেশ সেন, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।

এছাড়া সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

saju

Recent Posts

নতুন কাজের অপেক্ষায় জয়া আহসান, এবার চাইছেন হালকা মেজাজের চরিত্র

চরকি অ্যাওয়ার্ডসে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন সিনেমা…

3 hours ago

মতলব সেতুর এপ্রোচ সড়কে বড় ভাঙন, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ভারি বর্ষণের ফলে মতলব সেতুর উত্তর পাড়ের এপ্রোচ সড়কের নিচের মাটি ও বালু সরে গিয়ে…

3 hours ago

বিশ্বকাপ থেকে বিদায়: ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই ঘটনায় সমর্থকদের কাছে ক্ষমা…

3 hours ago

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন ও বেলজিয়াম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয়েছে স্পেন। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের…

4 hours ago

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন : আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার…

4 hours ago

ইরানের সর্বোচ্চ নেতার উদ্দেশ্যে আদনান সামির নতুন ৪ গান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করে চারটি মৌলিক গানের একটি নতুন প্রজেক্ট…

4 hours ago

This website uses cookies.